সরকার জনগণের সেবকমাত্র: ড. কামাল হোসেন

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৫

সরকার জনগণের সেবকমাত্র: ড. কামাল হোসেন দেশে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে সব নাগরিককে বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সরকার জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে।’ খুলনায় আয়োজিত জনসভায় অংশ নিতে যাওয়ার পথে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে যশোর প্রেসক্লাবে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা বের হয়েছি। এটা কোনও দলীয় লক্ষ্য নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। ফলে দেশের মালিককে তাদের অধিকার রক্ষায় সক্রিয় হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার রক্ষা, সুশাসন নিশ্চিত ও সংবিধান অনুযায়ী দেশে শাসনের বিষয়টি নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হওয়া জরুরি।’ এজন্য সবাইকে মালিকের ভূমিকায় আসার আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, ‘ জনগণের অসহায় বোধ করার কিছু নেই। সরকারের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। সিংহাসনে যারা আছেন তারা সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে তবে তাদের তা বুঝিয়ে দেওয়া দরকার। কারণ আমরা জনগণ মালিক তাই আমাদের দায়িত্ববোধও আছে। এটাকে মনে রেখেই ক্ষমতা প্রয়োগ করতে হবে। যাতে এদেশে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়।’

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূরসহ যশোর জেলার নেতারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম