কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১০

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিপি আকরাম হোসেন দুলাল কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। শাহানারা নামে ওই গৃহবধূর স্বামীর নাম আতিয়ার রহমান (৩৫)। রায় ঘোষণার সময় আসামি আতিয়ার পলাতক ছিলেন। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন দুলাল এসব তথ্য জানান।

পিপি জানান, ২০০৩ সালে কুষ্টিয়ার সদর উপজেলা হররা গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে শাহানার সঙ্গে পাশের গ্রামের মৃত সোনা শেখের ছেলে আতিয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আতিয়ার ও তার পরিবার শাহানারার ওপর নির্যাতন চালাতো। যৌতুকের টাকা না দিতে পারায় কয়েকবার শ্বশুরবাড়ির লোক তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সর্বশেষ ২০০৬ সালে ২৭ সেপ্টেম্বর রাতে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় স্বামী বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ হাজার টাকা আনার জন্য শাহানারার ওপর চাপ সৃষ্টি করে। প্রতিবাদ করলে আতিয়ার ও পরিবারের লোকজন শাহানারাকে হত্যা করে। ঘটনার পরদিন কুষ্টিয়া মডেল থানায় গৃহবধূর ভাই মো. মনিরুজ্জামান ওরফে মানিক বাদী হয়ে আতিয়ার রহমান ও তার তিন ভাই বজলু, ফজলু ও মেজবারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক প্রধান আসামি আতিয়ারের ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে বাকি আসামিদের খালাস দেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম