আশাশুনিতে মাদ্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ০৯:১৭আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০৯:১৭

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার আশাশুনিতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আইউব খানের বিরুদ্ধে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে রবিবার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আইউব হোসেন আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের বাসিন্দা।
শিশুটির বাবা জানান, তার মেয়ে দরগাপুর এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। শনিবার রাতে বাড়ি থেকে পাশে খালার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশী আইউব তাকে পৌঁছে দেওয়ার কথা বলে পিছু নেয়। পথিমধ্যে পুকুরের কিনারে ঝোঁপের মধ্যে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আরেক প্রতিবেশী রাজিবুল্লাহ এগিয়ে এলে আইউব পালিয়ে যায়। রাতে তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকালে স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আশাশুনি থানার ওসি বিপ্লব নাথ জানান, খবর পেয়ে তিনি এসআই হাসানুজ্জামানকে ঘটনাস্থলে পাঠান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম