বাগেরহাটে আ. লীগের দুই নেতার জানাজায় এসে জনরোষে এমপি

বাগেরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১০:২৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৬

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটীতে দলীয় কোন্দলে নিহত দুই নেতার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় দৈবজ্ঞহাটি সেলিমাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় কয়েক হাজার নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেয়। তবে জানাজায় এসে জনসাধারনের ক্ষোভের মুখে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন পুলিশি প্রহরায় জানাজাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদার ও বাগেরহাট সদর হাসপাতাল মর্গ থেকে শুকুর শেখের লাশ আসছে এমন সংবাদ শুনে তার জানাজায় অংশ নেওয়ার জন্য দৈজ্ঞহাটি এলাকায় রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও এলাকাবাসী অপেক্ষা করতে থাকে। বিকাল সোয়া ৫টার দিকে লাশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভে করতে থাকে। পরে জানাজার আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। একপর্যায়ে বাগেরহাট-৪ আসনের আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন জানাজায় এসে বক্তৃতার জন্য মাইক নিলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওঠে। এসময় মাইক বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি উঠে দাঁড়িয়ে ফের বক্তৃতা শুরু করলে জনসাধারণ আবার উত্তেজিত হয়ে ইট নিক্ষেপ শুরু করে। এসময় বাগেরহাট পুলিশ সুপার উত্তেজিত জনসাধারণকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন পুলিশ দ্রুত কর্ডন করে এমপিকে উদ্ধার করে নিরাপদে দৈবজ্ঞহাটী সেলিমাবাদ কলেজ মাঠের বাইরে নিয়ে আসেন। পরে এমপি ডা. মোজ্জাম্মেল হোসেন দুই নেতার জানাজা না পড়েই বাগেরহাট ফিরে যান।
প্রসঙ্গত. বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদার ও উপজেলা যুবলীগের সদস্য শেখ শুকুর আলী সোমবার বিকালে দৈবজ্ঞহাটীতে দলীয় প্রতিপক্ষের হাতে নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরসহ চারজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। এই দুই নেতাকে হত্যার পর থেকে এলাকা উত্তাল হয়ে ওঠে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের