অভয়নগরে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

যশোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১১:০১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১১:০২

যশোর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পাঁচকবর নামকস্থানে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ( ঢাকামেট্রো ট-১৪-০৩২১) ধাক্কা লেগেছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকের বডি রেললাইনে আটকে যাওয়ায় সকাল ৮টা থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মহসীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে রেললাইন ক্লিয়ারের কাজ শুরু হয়েছে।’ আর আধা ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ট্রেন দুর্ঘটনায় সকাল থেকে রূপসা, চিত্রা, রকেট মেইল এবং বেনাপোল থেকে কমিউটার ট্রেন এই দুর্ঘটনার কারণে চলাচল করতে পারছে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান