খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে খুলনায় মিছিল ও সমাবেশ

খুলনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১৭:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:৩১

  খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক জেলা সেচ্ছসেবক দল ও ছাত্রদল প্রতিবাদ মিছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে সোমবার তাৎক্ষণিক খুলনা জেলা স্বেচ্ছসেবক দল ও ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে। মিছিলটি খুলনা প্রেসক্লাব থেকে শুরু হয়ে ফারাজীপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, ‘বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। তহবিলে যে টাকা দেওয়া হয়েছে তা দলের টাকা। যা দলের চেয়ারপারসন জনগণের স্বার্থে খরচ করতেই পারেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির তহবিল (ফান্ড) থেকে ৬ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা দিয়েছিলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্টে। এই তথাকথিত জালিম সরকারের গৃহপালিত দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের ইশারায় বিএনপির তহবিলের (ফান্ড) ওই টাকার উৎস অবৈধ বলে দুদকের মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে সাজানো-পাতানো মামলার যে রায় আদালত দিয়েছেন তা বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছেন।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তরা বলেন, ‘সরকারের পতন নিশ্চিত জেনেই বাঁচার জন্য যত হামলা-মামলা আর সাজা দেওয়া হচ্ছে। এ সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না।’

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তাফা তুহিন, আসলাম প্রমুখ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আগামীকাল ৩০ অক্টোবর সকাল ১০টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ঘোষণা করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান