চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ০৯:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১৭

সড়ক দুর্ঘটনা চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর মহাসড়কের উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেদী হাসান (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মেহেদী হাসান জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। তিনি উথলী বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মেহেদী হাসান ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের