জনগণ না চাইলে নেতৃত্ব ছেড়ে দেবো: খুলনা সিটি মেয়র

মোংলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

বক্তব্য রাখছেন কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেছেন,‘জনগণ না চাইলে মোংলা-রামপালের নেতৃত্বে ছেড়ে দিব। এ এলাকার জনপ্রতিনিধি থাকা অবস্থায় একটা টাকাও খেয়ে থাকলে আল্লাহ যেন আমাকে ক্ষমা না করেন। ২৪ বছর ধরে  আমি ও আমার স্ত্রী হাবিবুন নাহার এ এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। তাই আগামী নির্বাচনে আমার স্ত্রী হাবিবুন নাহার আবার মনোনয়ন চাইবেন। আমরা যদি এ এলাকার উন্নয়ন না করে থাকি, তা হলে মনোনয়ন চাইবো না।’ রবিবার (৪ নভেম্বর) দুপুরে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা পৌর ও থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তালুক আব্দুল খালেক এসব কথা বলেন।

কেসিসি’র মেয়র আব্দুল খালেক আরও বলেন,‘সংসদ সদস্য থাকাকালে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত আমি জনগণের কাজে কোনও ফাঁকি দেইনি, তাদের কোনও ক্ষতিও করিনি। কাজেই জনগণ আমাদের সঙ্গেই আছে। ’

এসময় তালুকদার খালেক দলের স্থানীয় এক নেতার কঠোর সমালোচনা করে বলেন, ‘তার জন্য দলের অনেক ক্ষতি হয়েছে। ওই নেতা একসময় ঘের লুট করে মানুষের ওপর অত্যাচার করেছেন, তাই দলে এখন তার ভালও অবস্থান নাই। ওই নেতা এখনো আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন।’ এর ফল ভালো হবে না বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

শ্রমিক সংঘের মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু হাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই,আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আ. রহমান, যুবলীগ নেতা ইস্রারাফিল হাওলাদার, ইকবাল হোসেন প্রমুখ।

তালুকদার আব্দুল খালেক এখন খুলনা সিটি মেয়র এবং ছেড়ে দেওয়া আসনে এখন তার স্ত্রী বেগম হাবিবুন নাহার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী নির্বাচনেও তার স্ত্রীর জন্য আওয়মী লীগ থেকে আবারও মনোনয়ন চাইবেন বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী