বিএনপিকে দেশের মানুষ আর কখনও গ্রহণ করবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:১৬

কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন হানিফ বিএনপিকে দেশের মানুষ আর কখনও গ্রহণ করবে না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ দূরে রাখবে এবং আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে।’ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহড়ের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ক্ষমতার বাইরে থেকেও বিএনপি সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এমন নানা অপকর্মের কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে জনগণের কাছে তাদের আপিল করার কিছু নেই। সে কারণে তারা খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি শুরু করেছে। বিএনপি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দল হিসেবে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত। সুতরাং বিএনপির মতো দুর্নীতিবাজ দলকে জনগণ কখনও গ্রহণ করবে না। জনগণ তাদের দূরে ঠেলে দিয়েছে। আগামী নির্বাচনেও বিএনপিকে দূরে রাখবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দল থেকে মনোনয়নের ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভা চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তাই অনেক যোগ্য প্রার্থীও মনোনয়ন পাননি। দলের এ সিদ্ধান্তের বাইরে যদি কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান