পাঁচ বছরে এমপি শিরীন আখতারের সম্পদ বেড়েছে তিনগুণ

ফেনী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭

শিরীন আখতার জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির ৫ বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে তিনগুণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে ।
২০১৪ সালে ফেনী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়া শিরীন আখতারের নির্বাচনের হলফনামায় ৫৮ লাখ ১১ হাজার ৪৬১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি উল্লেখ ছিল। ৫ বছর পর এই নির্বাচনে হলফনামায় তার দেওয়া তথ্য অনুযায়ী ১ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৮৯০ টাকা। যা আগের চেয়ে তিন বেড়ে গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, শিরীন আখতারের গাজীপুরে ৯ লাখ ৫ হাজার ৪৭৫ টাকা মূল্যের ৬২ শতাংশ জমি, ধানমন্ডি ও ফেনী শহরে সাড়ে ১৯ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট রয়েছে। এফডিআর ও সঞ্চয় প্রকল্পে রাখা হয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৯৯১ টাকা। তার মধ্যে সংসদ সদস্য হিসেবে আয় করেছেন সাড়ে ২৩ লাখ টাকা। আয়ের খাত কৃষি থেকে ২ লাখ ৬৮ হাজার ৫৫০ টাকা, শেয়ার, সঞ্চয় ও ব্যাংক আমানত থেকে ২ লাখ ২২ হাজার টাকা রয়েছে।
অস্থাবর সম্পত্তি হিসাবে নগদ টাকা রয়েছে ৬০ লাখ ৩৩ হাজার ৬৯৩, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৪ লাখ ৯৯হাজার ৫৮৭ টাকা, বিভিন্ন সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৯৯১ টাকা। শিরীন আখতারের ৩৯ লাখ ৬৯ হাজার ১৬৯ টাকা মূল্যের একটি গাড়ি ও উপহার হিসেবে অর্জিত হয়েছে ২৫ হাজার টাকা।
শিরীন আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস পাস করেছেন। ১৯৭৫ সালে সামরিক আইনে রংপুরে একটি মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেও পরবর্তীতে তা খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।
৫ বছর আগের হলফনামায় স্বামীর সম্পত্তির হিসাব উল্লেখ না থাকলেও স্বামী মনিরুল ইসলামের কাছে নগদ টাকা রয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৫১৯ ও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২২ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা।
এছাড়া ইলেক্ট্রিক্যাল সামগ্রী ও আসবাবপত্র বাবদ দেড় লাখ টাকার মালামাল রয়েছে। রাজধানীর সাতমসজিদ রোড শাখার উত্তরা ব্যাংকে দুটি খাতে ২১ লাখ ৮৫ হাজার ৬৪৪ টাকা ঋণ রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী