চুয়াডাঙ্গায় বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

চুয়াডাঙ্গা থেকে ছয়টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার থেকে সার্কিটসহ ৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আশতলা পাড়ার জামে মসজিদের পাশ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আঁশতলা পাড়া জামে মসজিদের পাশের গলির ভেতরে একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে জড়ানো কাগজ দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা কাগজটি সরিয়ে এর ভেতর একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে থাকতে দেখে।

পরে বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থালে  পৌঁছে বোমাগুলো উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, মসজিদের পাশে বোমা পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তা উদ্ধার করা হয়। কে বা কারা বোমাগুলো কি কারণে রেখে গেছে তা জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম