আ.লীগ ইসলাম বিরোধী কোনও আইন পাস করেনি: আমু

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮

ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকেই ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনা ওয়াদা অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইসলাম বিরোধী কোনও আইন পাস করেনি।’ রবিবার দুপুরে ঝালকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন,‘আওয়ামী লীগ সরকার প্রতিটি জেলা-উপজেলায় সরকারিভাবে ৫৬০টি মসজিদ নির্মাণ করেছে। সরকার সব সময় ইসলামের কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা করেছেন।’

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকে ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন,‘বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। তাই পরীক্ষিত দল ও পরীক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনে বিবেক বোধে আওয়ামী লীগকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী।

শহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মু. আব্দুর রশিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামীসহ আরও অনেকে বক্তব্য দেন। মতিবিনিময় সভায় জেলার ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম