সৌদিতে নিখোঁজের চার মাস পর বাংলাদেশির লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১০:০৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১০:০৫

আজিজার গোলদার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে নিখোঁজের চার মাস পর বাংলাদেশি এক হাজীর লাশের উদ্ধার করা হয়েছে। তার নাম আজিজার গোলদার (৭৫)। আরাফাত ময়দানের মরুভূমি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানকার পুলিশ গত ২৩ নভেম্বর তার লাশ উদ্ধার করেন। নিহত আজিজারের জামাতা মো. শাহ আলম শিপন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। আজিজারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে।

তিনি জানান, খুলনার লিমা ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশে তার শ্বশুর আজিজার গোলদার সৌদি আরবে গেলে গত ২১ আগস্ট থেকে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমনকি সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সিও তার সন্ধানে কোনও সহযোগিতা করতে পারেনি। একপর্যায়ে তার ফিরে আসার আশা ছেড়ে দেন স্বজনরা। এর মধ্যে নিখোঁজের চার মাস পর বুধবার (১৯ ডিসেম্বর) তার শ্বশুরের (আজিজার গোলদার) লাশের সন্ধান পাওয়ার খবর আসে সৌদি থেকে। বাংলাদেশের অসুস্থ হাজীদের সন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন ঢাকা থেকে প্রথমে তার স্বজনদের এ খবর দেন।

এদিকে নিহত হাজীর স্বজনদের অনুমতি পেলে সৌদিতেই তার দাফন হবে বলেও জামাতা শিপন জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান