নৌকাবাহী ভ্যানে প্রচারণায় সালাম মুর্শেদী

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ০১:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪

নৌকাবাহী ভ্যানে প্রচারণায় সালাম মুর্শেদী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি নির্বাচনি প্রচারণাকালে নৌকাবাহী ভ্যান চালালেন। তিনি শুক্রবার (২১ ডিসেম্বর) রূপসা উপজেলার রহিমনগর এলাকায় গণসংযোগকালে এ ভ্যান চালান।

রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু বলেন, সালাম মুর্শেদীর পক্ষে পচারণার অংশ হিসেবে রহিমনগরের বাসিন্দারা এ প্রচার ভ্যানটি তৈরি করেন।

প্রচারণাকালে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের কারণে আজ এই দেশের জনগণ দেশের উচ্চ পর্যায়ে স্থান পেয়েছে। এর কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন নতুন স্কুল কলেজ না করে পুরাতনগুলো নতুনের রূপ দেওয়া হবে। বন্ধ শিল্প-কলকারখানা পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নয়নের অংশীদার হতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে হবে।’ এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার সালাম মুর্শেদী রহিমনগর ছাড়াও নৈহাটী ইউনিয়নের রামনগর, মুজিব মোড়, মেহেরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নৈহাটী মোড়, নৈহাটী কালিবাড়ি বাজার, আলাইপুর বাজার, জাবুসা বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান