মাগুরা সদর হাসপাতালে ২০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে রোগীরা

মাগুরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৫

মাগুরা সদর হাসপাতালে ২০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে রোগীরা পানি সরবরাহ বন্ধ থাকায় গত ২০ দিন ধরে মাগুরা সদর হাসপাতালের ২৭টি বাথরুম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বাইরে থেকে পানি এনে জরুরি কাজ সারতে হচ্ছে রোগীদের। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।
সদর হাসপাতালে ভর্তি আব্দুল মজিদসহ একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান- গত প্রায় ৩ সপ্তাহ ধরে হাসপাতালের বাথরুমে পানি নেই। পানির অভাবে বাইরে গিয়ে কাজ সারতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ অবস্থায় অনেক রোগী চিকিৎসা না নিয়েই চলে যেতে বাধ্য হচ্ছেন। নিরুপায় হয়ে যারা থাকছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
হাসপাতালের ঝাড়ুদার রিজিয়া বেগম জানান, মাগুরা সদর হাসপাতালের রয়েছে নিজস্ব পানি ব্যবস্থাপনা। প্রতিদিন একাধিকবার বৈদ্যুতিক মটরের মাধ্যমে এখানে পানি উত্তোলন করা হয়। কিন্তু গত ২০ দিন ধরে পাইপলাইনের সমস্যার কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সবগুলি বাথরুমই বন্ধ হবার উপক্রম হয়েছে। পানির অভাবে বাথরুম পরিস্কার করা যাচ্ছে না। গত ২০দিন ধরে এই অবস্থা চলছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
মাগুরা সদর হাপাতালের চিকিৎসা নিতে আশা রোগী কাশেমুর রহমান বলেন, ‘মাগুরা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ছয় তলার নতুন একটি ভবণ নির্মিত হয়েছে। রোগীদের সেখানে স্থানান্তর না করা হলেও চিকিৎসকসহ প্রশাসনিক সমস্ত কর্মকর্তা কর্মচারী ১০০ শয্যার পুরোনো ভবণ ছেড়ে নতুন ওই ভবনে উঠেছেন। এ কারণে পুরাতন ১০০ শয্যার তিনতলার এ ভবনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। এখানে নার্স ও রোগীরা ছাড়া আর কেউ অবস্থান করছে না। যে কারণে তাদের দেখভাল করাসহ প্রশাসনিক কার্যক্রম জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যে কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। এমনকি হাসপতালের তত্ত্বাবধায়কের কার্যালয়টি সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মাগুরার সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মুন্সী মো. ছাদুল্লাহ বলেন, ‘আমি সদ্য তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পেয়ে সবাইকে ডেকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। দ্রুত পানি সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি। হাসপাতালের ভেতরের ড্রেনটি থেকে পানি নিস্কাশনের সমস্যা থাকায় সাময়িক অসুবিধা হচ্ছে। এখানে কাজ চলছে। কাজটি সম্পন্ন হলে সমস্যা থাকবে না।’

/এআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে অস্বীকার করলেন উজ্জ্বল, যেভাবে উদ্ধার করলো পুলিশ
গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে অস্বীকার করলেন উজ্জ্বল, যেভাবে উদ্ধার করলো পুলিশ
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা