শার্শায় বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০৯:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:২৬

শার্শায় বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের পল্লি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে শিশুটি চুরি হয়। এ ঘটনায় ক্লিনিক এলাকায় সোরগোল পড়ে যায়। হাসপাতালের আঙিনায় ভিড় করেন শত শত মানুষ। শার্শা থানার উপ-পরিদর্শক হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় দিকে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুক্ষণ পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না।’

নবজাতকের দাদি আছিয়া বেগম বলেন, ‘আমরা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। এরই মধ্যে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান আমরা পাচ্ছি না।’

পল্লি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্ সন্তান জন্ম দেন নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দিই। এর ঘণ্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার উপ-পরিদর্শক হাসান আলী বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান