কুষ্টিয়ায় ‘মাদক ব্যবসায়ীদের’ মধ্যে গোলাগুলিতে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ০২:৫৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০২:৫৮

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ায় দু’দল ‘মাদক ব্যবসায়ীদের’ মধ্য গোলাগুলিতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার মুল্লাতেঘরিয়া এলাকার গাফফার শেখের বাগানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের এসআইসহ চারজন আহত হয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মোল্লাতেঘরিয়া এলাকার গাফফার শেখের বাগানে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্য গোগাগুলির খবর পেয়ে সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যগাজিন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিহতের নামপরিচয় জানা যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান