বাঘারপাড়ায় প্রার্থী বাছাই নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

যশোর যশোরের বাঘারপাড়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পার্থী বাছায় নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধে দুজনের অবস্থা গুরুতর। আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। সভা শুরুর কিছু পর দুপুর সাড়ে ১২টার দিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী মিছিল নিয়ে সভাস্থলে আসেন। এরপর দুপুর দেড়টার দিকে অপর প্রার্থী রাজীব রায়ের সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে একইভাবে সভাস্থলে আসেন। এ সময় দু'পক্ষের সংঘর্ষে রাজু, সোহান, রিয়েল, রুবেল, সুব্রত, উজ্জ্বলসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে রাজু (২৫) ও সোহানকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাজুর মাথা ফেটে গেছে।

জানতে চাইলে দিলু পাটোয়ারী বলেন, ‘সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। ছেলেরা এক জায়গায় থাকলে সামান্য একটু কথা কাটাকাটি হয়।’

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘সংঘর্ষ নয়, শোডাউন করা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। এতে আহতের কোনও ঘটনা ঘটেনি। দু' পক্ষই বিষয়টি মীমাংসা করে নিয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম