১৮ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের সামসুল শেখ

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৪

সামসুল শেখ ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার সামসুল শেখ। তিনি রাজধরপুর গ্রামের হবিবর শেখের ছেলে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ভগ্নিপতি ছবেদ মন্ডল।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, নিখোঁজের বিষয়ে ৬ ফেব্রুয়ারি থানায় জিডি করা হয়। তারা সন্ধান চালাচ্ছেন।
ভগ্নিপতি ছবেদ মন্ডল জানান, ২২ জানুয়ারি কাজের সন্ধানে ফরিদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বাড়িতে কোনও যোগাযোগও করছেন না তিনি। একই গ্রামের বাবুলের ছেলে আজিজুল ও কালাম বিশ্বাসের ছেলে জিয়ারত বিশ্বাসও সামসুল শেখের সঙ্গে কাজে যান। আজিজুল ও কালাম বিশ্বাস বাড়িতে ফিরে এলেও সামসুলের কোনও খোঁজ মেলেনি। সামসুলের বয়স আনুমানিক ৩৮ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে ছিল কালো লুঙ্গি ও সাদা শার্ট। কোনও ব্যক্তি তার সন্ধান পেলে থানা অথবা ০১৭৫১-৮৪২০২১ নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম