অর্থ আত্মসাৎ: কেসিসি’র সম্পত্তি শাখার আমিরুলের পাঁচ বছরের জেল

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০

খুলনা অর্থ আত্মসাৎ মামলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদ দিয়েছেন আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এসএম আবদুস ছালামের জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়। এসময় আমিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের পিপি সেলিম আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেসিসি’র প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়। মামলাটির বিচার শেষে বিচারক এ রায় দিয়েছেন। রায়ে আসামি আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড, ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কেসিসি’র তৎকালীন রাজস্ব কর্মকর্তা এসকেএস তাছাদুজ্জামান ২০০৯ সালের ১৭ মার্চ বাদী হয়ে আমিরুলের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমিরুল এ টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদুকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি সেলিম আল আজাদ ও আসামিপক্ষে আব্দুল মালেক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম