পিকআপ থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৮

জব্দ ফেনসিডিল সাতক্ষীরায় জরুরি রফতানি কাজে নিয়োজিত পিকআপ থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এগুলো উদ্ধার করে। এসময় দুজনকে আটক করা হয়।

আটকরা হলো- পিকআপ চালক স্বপন ও তার সহযোগী পারভেজ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, সদর উপজেলার বৈকারি ইউনিয়নের কাথন্ডা বাজারে অভিযান চালিয়ে বস্তাভর্তি ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজন মাদক ব্যবসায়ীসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০১ পিস ইয়াবাসহ ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১৬ জন, আশাশুনি থানা থেকে ১৪ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি