নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নড়াইল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৫

নড়াইল নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নাইম শিকদার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালিয়া-তেরখাদা সড়কের কলাবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, নাইম শিকদার ও আব্দুর রহিম সকালে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে যান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে ফিরছিলেন। তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নাইম নিহত হন। আহত হন আব্দুর রহিম।
ওসি জানান, নাইম শিকদার উপজেলার কলাবাড়িয়া গ্রামের মনু শিকদারের ছেলে। তিনি কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আব্দুর রহিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান