নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কায় ইজিবাইকযাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১৪:৫৪আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৫:১০

নড়াইল নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর মোল্যা (৩০) নামে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়েছে। ইজিবাইকটি একটি ট্রাককে সাইড দিতে গেলে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় আলমগীর ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার (১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলমগীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের সোহরাব মোল্যার ছেলে। তিনি লক্ষ্মীপাশা থানা এলাকায় সিঙ্গাড়া-পুরিভাজার দোকানদার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আলমগীর লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা থেকে ইজিবাইকে চড়ে লুটিয়ার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় ইজিবাইকটি পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আলমগীর ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান।

ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান,এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’