স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৫:৫৪আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:৫৪

আদালত কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বিজয় (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একটি ধর্ষণচেষ্টা মামলায় তাকে একই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এসব তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত বিজয় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমির দিয়াড় সোজনেতলা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, বিজয় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তার স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ববিতার বাবা কালু মালিথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া ২০১৩ সালের ২৪ মার্চ প্রতবেশী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিজয়ের বিরুদ্ধে মামলা করা হয়। ওই নারী নিজেই বাদী হয়ে থানায় এ মামলা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি