সাতক্ষীরার সাত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ০২:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০২:৫৮

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায় জানান, সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এসএম শওকত হোসেনকে আনারস ও (আ.লীগের বিদ্রোহী) গোলাম মোরশেদকে মোটরসাইকেল প্রতীক দেওয়া হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন প্রতীক দেওয়া হয়।

জেলার বাকি ছয়টি উপজেলা যথাক্রমে তালা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে নৌকা, কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনকে নৌকা, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শেখ আতাউর রহমানকে নৌকা, আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে নৌকা, শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউল হক দোলনকে নৌকা, এদিকে, দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল গনিকে নৌকাসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিজ-নিজ প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার সাতটি উপজেলায় আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান