বেনাপোলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ৬

বেনাপোল প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ২০:২৮আপডেট : ১০ মার্চ ২০১৯, ২০:৩৩

গোপালগঞ্জে ধর্ষণের ঘটনায় আটক ছয়জন বেনাপোলের পুটখালী সীমান্তে দুই নারীকে ধর্ষণের অভিযোগে ৬ ধর্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় পুটখালী সীমান্ত এলাকায় থেকে পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলো, আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ (২৭), মোর্শেদের ছেলে শিমুল (৩৫), আয়ুব বিশ্বাসের ছেলে প্লাবন (২৮), আলমের ছেলে সোহেল (৩০), আজগারের ছেলে আরিফ (২৯), সামছুর কসাইর ছেলে মোর্শেদ (৩৫)। এছাড়া রাফিউলকে (৩২) না পেয়ে তার বাবা ছাদেককে পুলিশ আটক করেছে। তাদের প্রত্যেকের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম