ঝিনাইদহে শেষ হলো ‘পতাকা বিপ্লব’ কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৭:২৮আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৭:২৮

ঝিনুকদহ ভাষা পরিষদের সংবাদ সম্মেলন অগ্নিঝরা মার্চে সাত বীরশ্রেষ্ঠসহ সব শহীদদের স্মরণে ঝিনাইদহে সাত হাজার জাতীয় পতাকা বিতরণের কর্মসূচি শেষ হয়েছে। গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (২৭ মার্চ) শেষ হয়। এ উপলক্ষে সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সাত বীরশ্রেষ্ঠসহ সব শহীদদের স্মরণে গত ১৩ মার্চ ঝিনাইদহের বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ শুরু হয়। কর্মসূচির এই কয়দিনে বিভিন্ন যানবাহন, সাধারণ মানুষের মাঝে পতাকা বিতরণ করা হয়। বুধবার ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচি শেষ হয়।

সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ৫০ হাজার পতাকা বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

এসময় ঝিনুকদহ ভাষা পরিষদের প্রধান উপদেষ্টা নিলুফা এহসান, উপদেষ্টা এহসানুর রহিম, সভাপতি গাউস গোর্কি, সহ-সভাপতি মতিউর রহমান, মল্লিকা পারভীন, রাকিব উদ্দিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ আল জামী লিসন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের