যশোরে ভৈরব পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

যশোর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৪:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৭:০৩

যশোর

বৃহস্পতিবার সকালে থেকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে বকুলতলা পর্যন্ত ভৈরব নদের ধারে অবস্থিত দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়ালের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চলে।  এসময় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনটি বুলডোজার দিয়ে দড়াটানা থেকে হজরত গরিব শাহের (র.) মাজার পর্যন্ত শহীদ মসিয়ূর রহমান সড়কের উত্তরাংশে মূলত বই-পত্র, ট্রাংক, স্টেশনারি ও বেডিংয়ের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের আওতায় অবৈধ দখলদার রয়েছে মোট ২৬৬টি । সেগুলি উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া কয়েকটি স্থাপনায় হাই কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সে গুলো ভাঙা হচ্ছে না  এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে । যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ কাজ সম্পন্ন না হবে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, বুধবার বিকেল থেকে সংশ্লিষ্ট দোকানদাররা তাদের মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। যা গভীর রাত অবধি চলে।

এআর/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান