বাগেরহাট সদরে ইভিএমে ভোট

এস এম সামছুর রহমান, বাগেরহাট
৩০ মার্চ ২০১৯, ১৯:৪৮ আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:৫২

নির্বাচনি সামগ্রী বিতরণ বাগেরহাটের ৯টি উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী পৌঁছেছে। এরমধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে ৪৬৭টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা একাধিক প্রিজাইডিং অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং ফকিরহাটে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সে হিসেবে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এরমধ্যে মোল্লাহাট ও মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে রয়েছেন ওয়ার্কার্স প্রার্থীর একজন প্রার্থী।

বাগেরহাটের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাগেরহাটের ৯ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৪৬৭ ভোটকেন্দ্রে ভোটার ১১ লাখ ১৩ হাজার ৩৫১ জন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদরের সব কেন্দ্রে ইভিএমে ভোট

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোষা কুকুরের আনুগত্য ও ভালোবাসাকে সম্মান জানাতে বিশেষ দিবস
পোষা কুকুরের আনুগত্য ও ভালোবাসাকে সম্মান জানাতে বিশেষ দিবস
‘বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রনিয়ের ম্যাচ পাতানোর চেয়েও ভয়ংকর’
‘বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রনিয়ের ম্যাচ পাতানোর চেয়েও ভয়ংকর’
লিবিয়ায় ড্রোন হামলায় ডুবলো রুশ যুদ্ধজাহাজ
লিবিয়ায় ড্রোন হামলায় ডুবলো রুশ যুদ্ধজাহাজ
২ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
২ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি