আবারও লাল পতাকা মিছিল নিয়ে পাটকল শ্রমিকরা রাজপথে

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৫:১৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৫:১৫

খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা আবারও রাজপথে আন্দোলন শুরু করেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা স্ব স্ব পাটকল গেট থেকে মিছিল বের করে। মিছিল নিয়ে খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

শ্রমিকলীগ নেতা ও ক্রিসেন্ট জুটমিল সিবিএর সভাপতি মো. মুরাদ হোসেন জানান, শ্রমিকরা মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট পালন এবং প্রতিদিন রেলপথ ও রাজপথ অবরোধ করবে। বিজেএমসি ওয়াদা খেলাপ করেছে। তাই তাদের সঙ্গে কোনও বৈঠকে নেই। চারদিনের এ কর্মসূচিতে শ্রমিকদের দাবির বিষয় নিয়ে বরফ না গললে ৭ এপ্রিল ঢাকায় সব পাটকল ও  শ্রমিকনেতাদের নিয়ে বৈঠক হবে। ওই বৈঠক থেকে টানা কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের