সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রানা বাহিনীর প্রধান পান্না ওরফে রানা (২৮), কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে।
সোমবার (৬ মে) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খন্তা-কদাইল্লা খালে র্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন দস্যু। এসময় র্যাব সদস্য আসিফ ইকবাল ও আব্রাহাম লিংকন আহত হন বলে নিশ্চিত করেছেন র্যাব-০৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার।
এসময় ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড তাজা গুলি, একটি নৌকা ও ট্রলার উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে নিহত দস্যুদের লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)তুহিন মণ্ডল।








