ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ মে ২০১৯, ০৮:১২আপডেট : ০৭ মে ২০১৯, ০৮:১৩

সড়ক দুর্ঘটনা ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৬ মে) বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকালে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।

অপরদিকে, বিকালে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় সড়ক দুর্ঘটনাই মোটরসাইকেল আরোহী উল্লাস নিহত হয়। সে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী