যশোরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোর প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৫:২৪আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:৪০

  ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরের মণিরামপুর থেকে ইয়াবাসহ দেবু সরকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক দেবু সরকার মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের সদস্য। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর উপজেলার হোগলাডাংগা মাদ্রাসার সামনে থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি র‌্যাবের একটি দল নিয়ে মণিরামপুর থানার হোগলাডাংগা দারুস সালাম দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালায়। তিন রাস্তার মোড় থেকে ইউপি সদস্য দেবু সরকারকে ৩২ ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সহযোগীদের আটকের জন্য অভিযান চলছে। রবিবার সকালে তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তার নামে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি