ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১৩:২০আপডেট : ০৫ জুন ২০১৯, ১৩:২০

ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বিপুল (১২) ও জীবননগর উপজেলার বারান্দি গ্রামের রানা (২৪)।
মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, মহেশপুরের গ্রাম খোদ্দ খালিশপুরের মধ্য দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল বিপুল ও রানা। পথিমধ্যে উক্ত স্থানে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান