আ. লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
১০ জুন ২০১৯, ০৯:৩৬আপডেট : ১০ জুন ২০১৯, ০৯:৪৯

অনুষ্ঠানে কথা বলছেন শেখ তন্ময় বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘গত দুই দিন ধরে বাগেরহাট ও কচুয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা ভালো আছেন। সাধারণ মানুষ ভালো থাকবে এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে।’

রবিবার (৯ জুন) বিকালে বাগেরহাটর জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাই সাংগঠনিক কমিটি গঠনের সময় ভালো নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এতে করে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীরা সহজেই জয়লাভ করতে পাবে।’ বাগেরহাটবাসীর পাশে থেকে শেখ তন্ময় এলাকার উন্নয়ন করবেন বলে জানান।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তিনি ভূমি বুক ক্যাফে এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রেস্ট হাউস পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসীর খোঁজ খবর নেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম