চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৩:৩২আপডেট : ১৩ জুন ২০১৯, ১৪:২৫

যশোর যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় মাজহার আলী (৮০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর দুই আরোহী হাসেম আলী (৫০) ও আনিছুর রহমান (৪৫)। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার মুক্তদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মাজহার অলীর ছেলে মিন্টু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৭টার দিকে তার বাবা ও দুই খালু তাদের গ্রামের বাড়ি বুড়িন্দা থেকে মোটরসাইকেলে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। তারা মুক্তদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মাজহার আলী মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স রহিমা আক্তার একই বিভাগের ইন্টার্ন চিকিৎসক রুবেল আহমেদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মাজহার আলী মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পরে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।’

চৌগাছা থানার ওসি রিফাত বিন রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম