ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ১৩:০৯আপডেট : ১৮ জুন ২০১৯, ১৩:১২

নিহত মুয়াজ্জিন

ঝিনাইদহে পাটক্ষেত থেকে সোহেল রানা নামের মসজিদের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বানিয়াবহু গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের বকতিয়ার আলীর ছেলে। সে কালীগঞ্জের চাপালী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান,এলাকাবাসী ঝিনাইদহ সদরের বানিয়াবহু গ্রামের একটি পাটক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা অন্য কোথা থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী