‘১০৩ টাকায় পাওয়া যাবে পুলিশে চাকরি’

বাগেরহাট প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১৬:১৬আপডেট : ২১ জুন ২০১৯, ১৬:৩০

  পুলিশ সুপারের প্রেস ব্রিফিং বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেছেন, ‘পুলিশের চাকরি পেতে অতিরিক্ত টাকা-পয়সা লাগবে না। জমি-জমা বা স্বর্ণালংকারও বিক্রি করতে হবে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। সরকার নির্ধারিত ১০০ টাকার ব্যাংক ড্রাফট ও ৩ টাকায় আবেদনপত্র কিনলেই হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ২৯ জুন বাগেরহাট জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নিয়োগ প্রত্যাশীরা শুধু সরকার নির্ধারিত ১০৩ টাকা খরচ করলেই হবে। অতিরিক্ত কোনও টাকা খরচ করতে হবে না।’

পুলিশ সুপার বলেন, জেলায় পুলিশ সদস্য নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ কোটায় সাত জন, মুক্তিযোদ্ধা কোটায় ছয় জন, আনসার কোটায় দু’ জন, পোষ্য কোটায় দু’ জন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন এবং চার জন  নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনও পুলিশ সদস্যসহ কেউ যদি চাকরির প্রলোভন দিয়ে টাকা নিতে চাইলে তার বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি দালাল থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) রিয়াজুল ইসলাম গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম