তরুণীকে ধর্ষণের অভিযোগে নৌ-পুলিশ সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২২ জুন ২০১৯, ০০:৫০আপডেট : ২২ জুন ২০১৯, ০০:৫০

বাগেরহাট বাগেরহাটের রামপালে বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নৌ-পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২১ জুন) ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে অভিযুক্ত ঘষিয়াখালী চ্যানেলের নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য মুত্তাকিন বিল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার তেরখাদা গ্রামের বাসিন্দা।

রামপাল থানা পুলিশ জানায়, রামপাল উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের এসএসসি পাস ওই তরুণীকে রাস্তায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো ওই পুলিশ সদস্য। একপর্যায়ে মুত্তাকিন ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হলে তাকে ভয়ভীতি ও তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ওই তরুণীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে মুত্তাকিন।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১টার দিকে অনৈতিক কাজের অভিযোগে ওই তরুণীর কক্ষ থেকে মুত্তাকিনকে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের কাছে হস্তান্তর করা হয়। ইউপি চেয়ারম্যান রামপাল থানা পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।

রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
শপথ নিলেন ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
পুরোনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
পুরোনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে