কনস্টেবলের চাকরির জন্য এসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা, ৭ লাখ টাকাসহ আটক ১

নড়াইল প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ০৯:৫৩আপডেট : ২৯ জুন ২০১৯, ০৯:৫৩

গ্রেফতার

কনস্টেবলের চাকরির জন্য নড়াইলের পুলিশ সুপারকে (এসপি)ঘুষ দেওয়ার চেষ্টায় নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ কথা জানান।

এ সময় পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে একটি জার্সি উপহার দিতে আমার অফিসে আসেন। রাতে বাসায় গিয়ে দেখি জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়। এর মধ্যে এক হাজার টাকার নোটের পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোটের দুই লাখ টাকা রয়েছে। এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও জানান, নড়াইলে পুলিশের কনস্টবল পদে ঢুকতে কোনও টাকা বা ঘুষ লাগবে না। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে আমরা জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি, যাতে জনগণ সচেতন হয়। আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যোগ্যতানুযায়ী চাকুরি হবে। কোনও ধরণের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস