কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ০২:৪৫আপডেট : ০২ জুলাই ২০১৯, ০২:৪৬

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। তার অপু রায়হান (২২)। আহত হয়েছে তার দুই বন্ধু সুমন (২২) ও মেহেদী হাসান মিলন (২১)।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের খয়েরতলা ফারইস্ট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, একটি নতুন মোটরসাইকেলে করে তিন বন্ধু ঝিনাইদহ থেকে কালীগঞ্জের দিকে আসছিল। খয়েরতলা ফারইস্ট কোল্ড স্টোরেজের সামনে যশোরগামী একটি ট্রাককে (যশোর ট ১১-৩৩৫৩) ওভারটেক করতে গিয়ে তারা রাস্তার পাশে পড়ে যায়। তখন মোটরসাইকেলের হ্যান্ডেল অপু রায়হানের বুকের ভেতর ঢুকে ঘটনাস্থলে সে মারা যায়। আহত হয় তার দুই বন্ধু সুমন ও মিলন।

ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

অপু রায়হান হেলাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে যশোর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহত মেহেদী হাসান হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নান ও মিলন একই গ্রামের জীবনের ছেলে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম