চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ১৫:৪৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৫:৫২

যাবজ্জীবন চুয়াডাঙ্গার জীবননগরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় শাহাবুল ইসলাম (৩৭) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়া হায়দার আসামির অনুপস্থিতিতে এ কারাদণ্ডের আদেশ দেন। শাহাবুল জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ মার্চ মৃগমারী গ্রামের এক শিশুকে মেলা দেখানোর নাম করে শাহাবুল তাকে পাশের দেহাটি গ্রামে নিয়ে যায়। এসময় রাতে অচেতন করে একটি সেগুন বাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে শাহাবুল। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির বাবা বাদী হয়ে জীবননগর থানায় দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
জীবননগর থানার তৎকালীন উপ-পরিদর্শক কেরামত আলী দুইজনকে অভিযুক্ত করে একই বছরের ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও পরীক্ষা শেষে শাহাবুলকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি রোজীনা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের