দুর্বৃত্তের গুলিতে নিহত আ.লীগ নেতা নজরুলের দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ২২:১৭আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:২৩

 সাতক্ষীরায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে কুচপুকুরে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগের সভাপতি সামছুর রহমান।

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। সোমবার (২২ জুলাই) সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত নেছার আলির ছেলে নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কদমতলা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় কাসেমপুর স্টোন ব্রিকস্ নামক স্থানে হামলার শিকার হন। দুর্বৃত্তদের দুই রাউন্ড গুলিতে তিনি নিহত হন।

আরও পড়ুন:
সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রাণ বাঁচাতে ৩ মাস থানায় রাত কাটিয়েছিলেন নজরুল!

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম