শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০৫:৪০আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৬:০০

সংঘর্ষে আহতদের একজন ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য জানান।

ওসি জানান, দোহারো গ্রামের বর্তমান ইউপি সদস্য মোশাররফ হোসেন মুসা ও সাবেক ইউপি সদস্য গোলাম আলি মোরাদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে গোলাম আলির সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যান। এতে মোশারফ হোসেনের সমর্থক ফজল সর্দার বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আহতদের মধ্যে দোহারো গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (৩০) ও আব্দুর রাজ্জাককে (২৮) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’