ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১৪:২৫আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৪:৩০

গ্রেফতার জিয়াউর রহমান (টিশার্ট গায়ে) ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান এ সব তথ্য জানান।

ওসি জানান, গোপনে পুলিশ জানতে পারে জিয়াউর দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, জিয়াউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম