ডিসেম্বরের মধ্যে রাজাকার–যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ: মোজাম্মেল হক

মেহেরপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ০২:০৭আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০২:২১

আ ক ম মোজাম্মেল হক আগামী ডিসেম্বরের মধ্যে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদের সামনে এবং বিভিন্ন স্থানে এদের তালিকা প্রকাশ করা হবে।’
শুক্রবার (২ আগস্ট) দুপুরে মেহেরপুরে মুজিবনগর পর্যটন মোটেলে নতুন প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জমিও অধিগ্রহণ করা হচ্ছে। যার কাজ শুরু হবে আগামী ১৭ এপ্রিলের আগে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর রহমান। উপস্থিত ছিলেন– মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মোরাদ আলীসহ সরকারি উচ্চ পর্ষায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মূল নকশা তুলে ধরেন আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি চিফ আর্কিটেক্ট আসিফুর রহমান ভূঁইয়া।
সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনিসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান