যশোরের আনসার আল ইসলামের সদস্য আটক

যশোর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৬:০৪ আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৬:১৫

আটক আনসার আল ইসলামের সদস্য শাকিল হোসেন সাগর



র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জেলার মণিরামপুর থেকে শাকিল হোসেন সাগর (১৯) নামে এক যুবককে আটক করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করা হচ্ছে।  র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

সাগর মণিরামপুর উপজেলার আমিনপুর সরদারপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।  

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ২ আগস্ট গভীর রাতে মণিরামপুর উপজেলার আমিনপুর সরদারপাড়ায় অভিযান চালান।  সেখান থেকে তারা শাকিল হোসেন সাগরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম, একটি মেমোরি কার্ড ও  লিফলেট উদ্ধার করা হয়।  
র‌্যাব জানায়,  আটক শাকিল ‘আনসার-আল ইসলাম’র সদস্য আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে এ সংগঠনে যোগদান করে।  পরে সে বিভিন্ন আইডি থেকে অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা । এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, টাকা আদায় ও সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দেওয়াসহ সে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান। 
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরও জানান, আটক শাকিল হোসেন সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকার করেছে।  তাকে মণিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি