খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১৩৪ জন

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৫:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৬:১০

খুলনা

খুলনা বিভাগের ১০ জেলায় আরও ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনার ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হল ৮৩১ জন। খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার এ কথা জানান।

তিনি বলেন, ‘রবিবার বেলা ১টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১৩৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে খুলনায় ৩১ জন, যশোরে ৩১ জন, কুষ্টিয়ায় ১৯ জন, সাতক্ষীরায় ১৫,  মাগুরায় ১৪ জন, ঝিনাইদহে ৭ জন, নড়াইলে ৬ জন, মেহেরপুরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৪ জন ও বাগেরহাটে ১ জন রয়েছে। 

খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর জেলা শীর্ষে। যশোরে ২১৬ জন আক্রান্ত হয়েছেন। খুলনা জেলায় ১৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া কুষ্টিয়ায় ১৪৫ জন, ঝিনাইদহে ৬৭ জন, সাতক্ষীরায় ৫২ জন, মাগুরায় ৪৬ জন, নড়াইলে ৩৪ জন, চুয়াডাঙ্গায় ৩৩ জন, বাগেরহাটে ২৪ জন ও মেহেরপুরে ২৩ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম