এক সপ্তাহের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৩:৩৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৩:৪৯

বেনাপোল-পেট্রাপোল গেট ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এক সপ্তাহের ছুটির ফাঁদে পড়েছে বেনাপোল স্থলবন্দর। টানা এত দিন ছুটি থাকায় ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম।

রবিবার  (১১ আগস্ট) সকাল থেকে বন্ধ রয়েছে সরকারি অফিসসহ দু’দেশের মধ্যে আমদানি-রফতানি  কার্যক্রম। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে দেশের বাড়িতে যাবেন। তারা ঢাকা ফিরে না আসা পর্যন্ত কোনও পণ্যও খালাস নেবেন না। আগামী রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম পুরোদমে চলবে।

বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, ঈদের ছুটির আগের তিন দিনে প্রায় ৬০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। খালাস হওয়া পণ্যের মধ্যে বেশি রয়েছে শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য জাতীয় পণ্য।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে গেছে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি। এরপর বুধবার (১৪ আগস্ট) অফিস হয়ে আবারও তিনদিন বন্ধ থাকবে কাস্টমস ও বন্দর।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে ছুটি শুরু হয়েছে। ছুটির আগেই অনেক আমদানিকারক বিপুল পরিমাণ পণ্য খালাস করেগেছেন। আগামী রবিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম