খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১০:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:২৪

গ্রেফতার

খুলনায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতার করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে ২৫ আগস্ট তিন জনকে আটক করেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এ কথা জানান।

গ্রেফতার তিন জন হলো, খুলনার করিমনগর রওসন আরা ক্লিনিকের পেছনের এলাকার এনামুল হকের ছেলে সৌরভ (২৯), তার বন্ধু শেখ আবু নাসের হাসপাতালের পাশের এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন ও মো. মামুন।

ওসি জানান, সৌরভ প্রথমে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সৌরভ ২৩ আগস্ট রাত ৯টার দিকে নির্যাতিতাকে তার বাড়ির ছাদে আটকে রেখে ধর্ষণ করে। পরে তার বন্ধুরা ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন ২৪ আগস্ট নির্যাতিতা সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। ২৫ আগস্ট পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে। ভিকটিম গোবরচাকার মোল্লাবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সৌরভের সঙ্গে প্রেমের কারণে তিনি তার স্বামীকে এ মাসের দ্বিতীয় সপ্তাহে তালাক দেন। তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের